১৩ মার্চ ২০২৬

খেলাধুলা-বিনোদন / বিনোদন

সিলেটের সুফি আজিজের গান ‘রাধিকা সুন্দরী’ আসছে কাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৭ জানুয়ারী, ২০২৬ ১১:০৪ পূর্বাহ্ন

ছবিঃ গানটিতে মডেল হয়েছেন আকাশ মাহমুদ, সুফি আজিজ এবং অপুর্বা

সিলেটের ভাববাদী গায়ক সুফি আজিজের কণ্ঠ ও সুরে ‘রাধিকা সুন্দরী’ গানটি রিলিজ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। দেশের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে গানটি রিলিজ হচ্ছে। 

বাংলাদেশের প্রতিভাবান মিউজিক ডিরেক্টর আকাশ মাহমুদের সঙ্গীতায়োজনে গানটির কথা লিখেছেন সৈয়দ জুনায়েদ আহমদ।

আগামীকাল বৃহস্পতিবার  (৮ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় জি সিরিজের ব্যানারে  মিউজিক ভিডিওসহ গানটি রিলিজ করা হবে।

গানের সাথে সংশ্লিষ্টরা বলছেন-এই গানের, কথা, সুর, ভিন্ন ঘরনার গায়কি, মিউজিক এবং দৃশ্যায়ন অন্যান্য বাংলা গানের চেয়ে সম্পূর্ণ আলাদা। একারণে গানটি দর্শক মহলে নন্দিত হবে।

গানের ভিজুয়ালাইজেশনের কাজ করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসিতে)। সালমান আহমেদ সোহাগের নির্দেশনায় হিরা শিকদার ও শিলা হোসাইনের কোরিওগ্রাফিতে মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন আকাশ মাহমুদ, সুফি আজিজ এবং অপুর্বাসহ অনেকেই।

গানটি প্রসঙ্গে কণ্ঠ শিল্পী সুফি আজিজ বলেন, গান সবার জন্য  তবে যারা প্রকৃর অর্থে গান বুঝেন তারা একটু আলাদ উনারা অন্তর দিয়ে গান শুনেন, গানের শ্রোতাদের মাঝে তিনি বেচে থাকতে চান আমরণ।

তিনি বলেন, ‘গান হল প্রেমের এক গভীর নিদর্শন, আমি সবার পছন্দের নাও হতে পারে, কিন্তু গান আমাকে পছন্দ করে, আর আমি গানের বসন পরে বসুন্ধরা হয়ে আছি, এই গানেই আমি আমার সম্পূর্ণ অস্তিত্ব খুঁজে পাই, আমি শ্রোতাদের মাঝে স্রোতা হয়ে সাধারণ  হতে চাই।’

গানের গীতিকার সৈয়দ জুনায়েদ আহমদ বলেন, ‘সুফি আজিজ নিরবে রয়ে যাওয়া সিলেটের অমুল্য এক সম্পদ।রুচিশীল গানেই কেবল তার মন মজে,  তবে যত গুলা গান আছে,সেগুলা গানের মত গান।ভিউ বিচারে কখনো গান শ্রেষ্ঠ হতে পারেনা।তবুও বর্তমান সময়ে মানুষ ভিউকে প্রাধান্য দিয়ে থাকে।আমি দৃ ভাবে বিশ্বাস করি,আকাশ মাহমুদ ভাইয়ের সঙ্গীতায়োজনে সুফি আজিজ যেভাবে গানটি গেয়েছেন সেটি নিশ্চয়ই দর্শক মহলে সাড়া ফেলবে।’

সুফি আজিজ একজন উচ্চ মার্গের গীতিকার ও সুরকার। তার গানের কথা ও সুর ভিন্নধর্মী। আর এখানেই তিনি অন্যান্য গীতিকার ও সুরকার থেকে আলাদা। তিনি ভাববাদী মানুষ। ভাবের মিল হলেই কেবল কারো সাথে সখ্যতা গড়ে উঠে, নইলে না। সুফি আজিজের গানের ওস্তাদ ছিলেন এশিয়া মহাদেশের বিখ্যাত লোক সংগীত শিল্পী ও সুরকার একুশে পদক প্রাপ্ত শ্রী বিদিত লাল দাস।
 
বিদিত লাল দাসের ছাত্রদের মধ্যে সুফি আজিজ অন্যতম। ছাত্রদের মধ্যে সুফি আজিজ সবচেয়ে বেশি স্নেহধন্য ও আশীর্বাদপুষ্ট ছিলেন। সুফি আজিজকে বিদিত লাল অনেক বার সাথে করে কলকাতার বিভিন্ন বড় প্রোগ্রামে গান করিয়েছেন।গুরুর দেয়া শিক্ষা ও নীতিতে বিশ্বাস করেন তিনি।এজন্য তার কাজের কোয়ালিটিও ভিন্ন।মার্কেটে সুফি আজিজের গান কম হলেও অনেক লোক গবেষকদের নজরে আছেন তিনি।

সুফি আজিজ ১৯৮০ খ্রিস্টাব্দের ২১শে ফেব্রুয়ারি, সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের কদমতলির দক্ষিণ কুশিঘাট এলাকায় জন্ম গ্রহণ করেন। তিনি অসংখ্য আধ্যাত্মিক তথ্য গানের রচয়িতা।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

সিলেট, সুফি আজিজ, রাধিকা সুন্দরী, জি সিরিজ, আকাশ মাহমুদ,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ