২৫ মে ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / দুর্যোগ

ভোররাতে মাঝারি মাত্রার দুই ভূমিকম্পে কাঁপলো সিলেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৫ জানুয়ারী, ২০২৬ ১১:০০ পূর্বাহ্ন


ভোররাতে পরপর দুটি মাঝারি মাত্রা ভূমিকম্প সিলেটে অনুভূত হয়েছে। এ ছাড়া দেশের উত্তর–পূর্বাঞ্চলের কয়েকটি জেলাতেও এ কম্পন টের পাওয়া গেছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর তথ্যমতে, ভোর ৪টা ৪৭ মিনিটে দুটি ভূমিকম্প সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যে। 

প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২, যার কেন্দ্রস্থল আসামের ধিং শহর থেকে ১৩ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে। দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯, যার কেন্দ্রস্থল মোরিগাঁও শহর থেকে ৯ কিলোমিটার উত্তর–পশ্চিমে। 

দুটি ভূমিকম্পই প্রায় ৩৫ কিলোমিটার গভীরতায় সংঘটিত হয়।

উৎপত্তিস্থলের কাছাকাছি হওয়ায় সিলেটে হালকা কম্পন অনুভূত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, ভূমিকম্প,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ