বিসিবির পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী কাইয়ুম চৌধুরী
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের দুটি ম্যাচ আগামীকাল (বুধবার) হওয়ার কথা থাকলেও নতুন সময় সূচী অনুযায়ী তা আর হচ্ছে না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সিলেট টাইটান্স–চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস–রংপুর রাইডার্সের ম্যাচ দুটি নতুন সূচি অনুযায়ী আগামী ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
দিনের শুরুতে বিসিবি জানায়, ম্যাচ দুটি ৩১ ডিসেম্বর আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে সন্ধ্যার পর সূচিতে আবারও পরিবর্তন এনে বোর্ড জানায়, শোকাবহ পরিস্থিতিতে ম্যাচ দুটি পিছিয়ে ৪ জানুয়ারি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক শোকবার্তায় বিসিবি গভীর দুঃখ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীরভাবে শোকাহত।
বিসিবি জানায়, প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তাঁর সমর্থন ও পৃষ্ঠপোষকতায় দেশের ক্রিকেট অবকাঠামো উন্নয়ন এবং খেলাটির বিস্তারে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে, যা আজকের সাফল্যের পথ সুগম করেছে।
বোর্ড আরও জানায়, এই শোকাবহ সময়ে তারা পুরো জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছে। ধারণা করা হচ্ছে, আগামী ৪ জানুয়ারির ম্যাচ দুটিতে তাঁর স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হবে।
সিলেট, বিপিএল, শুরু, ১২তম আসর