প্রাথমিক শিক্ষায় জোর দিচ্ছে সরকার: শান্তিগঞ্জে এমপি কয়ছর আহমদ
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ২৯ ডিসেম্বর, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ন
একদিনের বিরতি শেষে আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম রয়্যালস।
ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।
চলতি বিপিএলে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে চট্টগ্রাম। সেটিই জিতেছে দলটি। অপরদিকে রংপুর রাইডার্স চলতি আসরে এবারই প্রথমবারের মতো মাঠে নামছে।
চট্টগ্রাম রয়্যালস একাদশ- নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, মাহফিজুল ইসলাম রবিন, তানভির ইসলাম, শেখ মেহেদী (অধিনায়ক), আবু হায়দার রনি, শরিফুল ইসলাম, অ্যাডাম ম্যাথু রসিংটন, মাসুদ গুরবাজ, মুকিদুল ইসলাম মুগ্ধ, মির্জা তাহির বেগ।
রংপুর রাইডার্সের একাদশ- ডেভিড মালান, লিটন দাস, তাওহিদ হৃদয়, খুশদিল শাহ, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান (অধিনায়ক), ফাহিম আশরাফ, সুফিয়ান মুকিম, আলিস আল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
বিপিএল, সিলেট, টস জিতে, ফিল্ডিংয়ে, রংপুর রাইডার্স