এতিম শিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজীব
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৭ ডিসেম্বর, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ন
স্বাধীনতা পরবর্তী প্রথমবার ছয়টি ক্যাটাগরিতে মোট ১০৩ জন প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা দিয়েছে সিলেট জেলা প্রশাসন। প্রবাসীদের অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে সিলেট নগরের কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় প্রবাসী সম্মাননা ২০২৫।
সফল পেশাজীবী ক্যাটাগরিতে সম্মাননা পান সিলেটের কানাইঘাট উপজেলার বাণিগ্রামের কৃতিসন্তান, যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ জাকারিয়া। তিনি যুক্তরাজ্য সরকারের জ্যেষ্ঠ সিভিল সার্ভেন্ট হিসেবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে ১৬ বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি এক বিলিয়ন পাউন্ডেরও বেশি মূল্যের কৌশলগত বিনিয়োগ পোর্টফোলিও পরিচালনা করছেন এবং জাতীয় কর্মসূচির আর্থিক শাসন ও স্বচ্ছতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। এছাড়া উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার এবং জেলা পুলিশ সুপারসহ সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
প্রবাসী সম্মাননা ২০২৫, সিলেট, ডিসি অফিস