জঙ্গি আতঙ্কে বিদেশি কূটনৈতিক মিশনে নিরাপত্তা জোরদার
দৈনন্দিন
প্রকাশঃ ৯ মে, ২০২৫ ৭:৫২ অপরাহ্ন
সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া এলাকার ব্যবসায়ী আল মুবিনের হত্যাকারী কুখ্যাত সন্ত্রাসী হৃদয় বণিকের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ মে) বিকালে সুনামগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন মুফতি আব্দুল হক আহমদী এবং সঞ্চালনা করেন মো. শামস উদ্দিন। বক্তব্য রাখেন শাহনুর তালুকদার, মো. আসাদুজ্জামান পাবেল, সাজু আহমেদ, তোফায়েল আহমেদ, আব্দুস শহিদ গাজী, ত্বাহা হোসাইন প্রমুখ।
বক্তারা আল মুবিনের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ঘাতক হৃদয় বণিকের ফাঁসির দাবি জানান।
বক্তারা বলেন, 'আল মুবিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এবং আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যেন দ্রুত এই মামলার কার্যক্রম শেষ করে খুনি হৃদয় বণিকের ফাঁসির রায় কার্যকর করা হয়।” বক্তারা আরও বলেন, “শহরে এমন নৃশংস হত্যাকাণ্ড সমাজে ভীতি সৃষ্টি করেছে। এর দ্রুত বিচার হওয়া উচিত।'
সুনামগঞ্জ, আল মুবিন হত্যা, হৃদয় বণিক, মানববন্ধন