০১ মে ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

সিলেটে বিপিএলের দ্বাদশ আসর শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৬ ডিসেম্বর, ২০২৫ ২:০৬ অপরাহ্ন


আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসর। টুর্নামেন্টের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে সিলেটে। আসরের ফাইনাল ম্যাচ আগামী ২৩ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে।

চলতি আসরে সিলেট, চট্টগ্রাম ও ঢাকা-এই তিন ভেন্যুতে মোট ৩৪টি ম্যাচ আয়োজন করা হবে। আজকের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট পর্ব শেষ হলে বিপিএল যাবে চট্টগ্রামে, এরপর সেখান থেকে শেষ পর্বের জন্য ঢাকায় ফিরবে টুর্নামেন্ট।

প্লে-অফ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে ২১ জানুয়ারি এবং ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে মহারণ ফাইনাল। এই পর্বের ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

এবারের বিপিএলে অংশ নিচ্ছে মোট ছয়টি দল-ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

সিলেট, বিপিএল, দ্বাদশ আসর, শুরু আজ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ