০৮ জুন ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

ধর্মপাশায় মাদকবিরোধী সভা

প্রতিনিধি, ধর্মপাশা, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৪ ডিসেম্বর, ২০২৫ ৫:০৫ অপরাহ্ন


সুনামগঞ্জের ধর্মপাশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুুুপুরে উপজেলা সদরের পূর্ববাজারে অটোবাইক সমিতির সভাপতি এ সভার আয়োজন করে।

সমিতির সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা। লেগুনা মালিক সমিতির অর্থ সম্পাদক জীবন আহমেদ এরশাদের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনফর আলী খান, অটো বাইক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সদস্য কাজল মিয়া, রিয়াজ উদ্দিন প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন, সমিতির কার্যকারি সদস্য ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাসেম, সাংবাদিক সাদ্দাম  হোসেন, আবু বক্কর।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, ধর্মপাশা, মাদকবিরোধী, সভা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ