এতিম শিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজীব
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২২ ডিসেম্বর, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ন
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) সিলেট অঞ্চলের সহকারী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন জগন্নাথপুরের কৃতি সন্তান প্রতাপ চৌধুরী। তিনি সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির মাধ্যমে এই দায়িত্ব লাভ করেন।
এর আগে গত ১১ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রতাপ চৌধুরী ২৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি বিয়ানীবাজার সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি সিলেট সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক এবং সিলেট এমসি কলেজে একই বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
সরকারি কলেজে কর্মরত অবস্থায় তিনি কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। এ সময়ে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩-১৪ শিক্ষাবর্ষে তিনি সিলেট জেলার শ্রেষ্ঠ গ্রুপ সম্পাদক হিসেবে মনোনীত হন।
ছাত্রজীবনে প্রতাপ চৌধুরী সাংবাদিকতা পেশার সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি দৈনিক সংবাদ ও দৈনিক মানচিত্র পত্রিকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। পাশাপাশি ২০০১-২০০৩ সেশনে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যনির্বাহী তৃতীয় কমিটির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তাঁর স্ত্রী তপতী রায় দক্ষিণ সুরমাস্থ লতিকা শফি চৌধুরী মহিলা কলেজে সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। প্রতাপ চৌধুরী এক কন্যা ও তিন পুত্র সন্তানের জনক।
তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হিলালপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর এ পদোন্নতিতে শিক্ষা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী মহল তাঁকে অভিনন্দন জানিয়ে তাঁর কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
প্রতাপ চৌধুরী, মাউশি সিলেট, সহকারী পরিচালক মাউশি, শিক্ষা ক্যাডার পদোন্নতি, জগন্নাথপুর সংবাদ