০৫ মে ২০২৬

দৈনন্দিন

একজন হাদিকে হত্যার মধ্য দিয়ে লক্ষ হাদি জন্ম নিবে: সিলেটের ডিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২০ ডিসেম্বর, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ন


সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলম বলেছেন, ‘যারা মনে করে এক হাদিকে হত্যা করলে জুলাই আন্দোলন নস্যাৎ করা যাবে, তারা ভুল জায়গায় আছেন। একজন হাদীকে হত্যার মধ্য দিয়ে লক্ষ হাদী এই বাংলাদেশে জন্ম নিবে। ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির ঐক্যবদ্ধ থাকাই হোক আজকের দিনের প্রত্যাশা।’

শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর সিলেটের কোর্ট পয়েন্ট কালেক্টরেট মসজিদের সামনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজার উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘এই ধরনের ষড়যন্ত্র যাতে আর সংগঠিত হতে না পারে, সে ব্যাপারে সবাইকে তৎপর থাকতে হবে। আমরা চাই না, হাদীর মত আর কোনো নেতা এরকম ষড়যন্ত্রের শিকার হোক। বহুত হয়েছে, আমরা আর একটিবারও বরদাশত করব না। আমরা যেকোনো মূল্যে এটি প্রতিহত করব।’

সকলের প্রতি আহবান জানিয়ে ডিসি বলেন, ‘আমরা এমন কিছু করব না যাতে মানুষের কষ্ট হয়, সম্পদ বিনষ্ট হয়, নিরীহ মানুষ কষ্ট পায়, রাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি হয়, আমাদের ইমেজের ক্ষতি হয়। কেউ দয়া করে আইন নিজের হাতে তুলে নিবেন না। সিলেট সম্প্রীতির শহর। যিনি অপরাধ করবেন তাকে শাস্তির আওতায় অবশ্যই আসতে হবে।’

জানাযায় অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মুসল্লিরা৷ জানাজা শেষে ওসমান হাদীর রূহের মাগফিরাত কামনায় দোআ অনুষ্ঠিত হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

একজন, হাদি, হত্যা, লক্ষ হাদি, জন্ম, সিলেট, ডিসি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ