সিকৃবিতে ‘ক্যাপাসিটি বিল্ডিং অব বিএইটিই অ্যাক্রেডিটেশন প্রসেস’ শীর্ষক প্রশিক্ষণ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ৯ মে, ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় চতুর্থ শ্রেণির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
তাহিরপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়ালকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শুক্রবার (৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম।
এ ছাড়া এ ঘটনায় ফাঁস হওয়া সকল বিষয়ের পরীক্ষা বাতিল এবং নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
এর আগে, বৃহস্পতিবার সকালে চাঁনপুর এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম তাঁর ফেসবুক আইডিতে পোস্ট করে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন। ওই ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘কি হচ্ছে চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে! পরীক্ষার আগের দিনই প্রশ্ন শিক্ষার্থীদের হাতে? প্রধান শিক্ষিকা কোমলমতি শিক্ষার্থীদের জীবন ধ্বংসের অধিকার কোথায় পেলেন?’
পরে যোগাযোগ করা হলে চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সলমা বিষয়টি তার ভুল হয়েছে বলে জানান।