শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান শাবিপ্রবির নতুন উপাচার্যের
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৯ ডিসেম্বর, ২০২৫ ৭:২৯ অপরাহ্ন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরে অবস্থিত জামেয়া রেদওয়ানিয়া দাখিল মাদ্রাসা আবারও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। বাংলাদেশ নুরানী তালীমুল কোরআন বোর্ড পরিচালিত ২০২৫ সালের তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষায় এ মাদ্রাসা থেকে অংশগ্রহণকারী ২১ জন পরীক্ষার্থীর সবাই শতভাগ এ প্লাস (জিপিএ-৫) অর্জন করেছে।
এ পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে এ-প্লাস পাওয়া শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য শেখ মিফতা হোসেন তাসবী। তার এ সাফল্যে দাদা-দাদী, বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজনসহ মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্টরা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।
শুধু শতভাগ এ-প্লাসই নয়, সম্মিলিত ফলাফলের ভিত্তিতে জামেয়া রেদওয়ানিয়া দাখিল মাদ্রাসা সিলেট বিভাগের মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছে। এই ব্যতিক্রমী সাফল্যে মাদ্রাসা প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু হামিদ মোমশাদ হাসান বলেন, “এই সাফল্য মহান আল্লাহ তায়ালার বিশেষ অনুগ্রহ। শিক্ষকদের নিষ্ঠা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার ফলেই আজ আমরা এই গৌরব অর্জন করেছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও দ্বীনি শিক্ষার মানোন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
শিক্ষক মাওলানা আফজাল হোসাইন ও মাওলানা ক্বারী নবীর আলী জানান, নিয়মিত পাঠদান, শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ, শিক্ষার্থীদের প্রতি নিবিড় তত্ত্বাবধান এবং অভিভাবকদের সহযোগিতার কারণেই শতভাগ এ-প্লাস ও বিভাগীয় মেধা তালিকায় স্থান অর্জন সম্ভব হয়েছে। তারা বলেন, “আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা।”
মাদ্রাসা কর্তৃপক্ষ এ সাফল্যের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বানিয়াচং জামেয়া রেদওয়ানিয়া দাখিল মাদ্রাসা, শতভাগ জিপিএ-৫, বানিয়াচং