২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক
অনিয়ম-দুর্নীতি
প্রকাশঃ ১৮ ডিসেম্বর, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ন
কোটি টাকা ব্যয়ে নির্মিত হলেও প্রায় ১৮ বছর ধরে চালু না হওয়ায় দোয়ারাবাজার উপজেলার গ্রোথ সেন্টার মার্কেট এখন কার্যত পরিত্যক্ত। সরকারি অর্থ ব্যয় ছাড়া সাধারণ মানুষের কোনো কাজে আসেনি এই প্রকল্প এমন অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
২০০৮ সালে উপজেলা সদরে জেলা পরিষদের ডাকবাংলোর পাশে গ্রোথ সেন্টার মার্কেটটি নির্মাণ করা হয়। নির্মাণ শেষে আনুষ্ঠানিকভাবে নামমাত্র উদ্বোধন হলেও কার্যকরভাবে কখনোই বাজারটি চালু হয়নি। ফলে দীর্ঘদিনের অব্যবস্থাপনায় বর্তমানে এটি গরু ও ছাগলের অবাধ বিচরণক্ষেত্রে পরিণত হয়েছে।
গ্রোথ সেন্টার মার্কেটে নারী বিক্রেতাদের জন্য নির্ধারিত মহিলা বিপণী বিতান, মাছ, মাংস ও সবজি বিক্রির জন্য পৃথক শেড, একটি কসাইখানা, সুপেয় পানির টিউবওয়েল, বৈদ্যুতিক পাম্প, পানির ট্যাঙ্ক ও টয়লেটসহ প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে। এত সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও বাজারটি চালু না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন, ‘এত আধুনিক ও মূল্যবান একটি মার্কেট থাকা সত্ত্বেও আজ পর্যন্ত এটি চালু করা হয়নি। ফলে উপজেলা ভূমি অফিসের সামনে ও শরীফপুর ব্রিজের গোড়ায় মাছ ও সবজির বাজার বসে। এতে সারাদিন যানজট লেগেই থাকে। পাশাপাশি বাজারের ময়লা-আবর্জনার দুর্গন্ধে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে।’
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, মার্কেটের বিভিন্ন শেডে গরু ও ছাগল ঘোরাফেরা করছে। মহিলা বিপণী বিতানের দোকানঘরগুলো নাম-বেনামে দখল করে রেখেছেন বিভিন্ন ব্যক্তি। পরিত্যক্ত শেডগুলোতে মাদকসেবী ও জুয়ার আসর বসার অভিযোগও রয়েছে।
দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বারী বলেন, ‘আমি চেয়ারম্যান থাকাকালে একাধিকবার এই মার্কেট চালুর উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু তৎকালীন প্রশাসন ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের অসহযোগিতার কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। ভবিষ্যতে বিএনপি সরকার ক্ষমতায় এলে বাজারটি চালুর উদ্যোগ নেওয়া হবে।’
এ বিষয়ে এলজিইডির দোয়ারাবাজার উপজেলার উপসহকারী প্রকৌশলী জসীম উদ্দিন বলেন, ‘শুনেছি আগে কয়েকবার মার্কেটটি চালুর চেষ্টা হয়েছিল। কিন্তু স্থানীয় মাছ ও সবজি ব্যবসায়ীরা এখানে আসতে আগ্রহী না হওয়ায় বাজারটি চালু করা যায়নি।’
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ জানান, ‘স্থানীয় জনগণ, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সহযোগিতা পেলে গ্রোথ সেন্টার মার্কেটটি চালু করার উদ্যোগ নেওয়া হবে।’
সুনামগঞ্জ, দোয়ারাবাজার,