জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৮ ডিসেম্বর, ২০২৫ ১০:১৮ অপরাহ্ন
সিলেটের ঐতিহ্যবাহী দি এইডেড হাইস্কুলের এসএসসি ২০০০ ব্যাচ চলতি বছর ২৫ বছর পূর্তি উদযাপন করছে। এ উপলক্ষে ব্যাচের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সিলেটের পীরেরবাজারে অবস্থিত দি গার্ডেন কটেজে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, দুপুর থেকে রাত পর্যন্ত চলবে নানা আয়োজন। অনুষ্ঠানে নারী, পুরুষ ও শিশুদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা, উপহার বিতরণ, কেক কাটা, স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন, স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও থাকবে কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন, র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণ।
রজতজয়ন্তী উৎসব, দ্য এইডেড হাইস্কুল, সিলেট