১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

শান্তিগঞ্জে সহায়তা ইউকে দরগাপাশার উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পেইন

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৩ ডিসেম্বর, ২০২৫ ৮:০৮ অপরাহ্ন


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দুই শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে সামাজিক সংগঠন সহায়তা ইউকে দরগাপাশা। 

 

শনিবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী দরগাপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম বারের মতো এই চক্ষু ক্যাম্পেইনের আয়োজন করা হয়। 

 

ক্যাম্পেইনে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় রোগীদের বিনামূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হয়। এছাড়া চোখে ছানি পড়া ২০ জন রোগীকে সংগঠনের ব্যবস্থাপনায় সুনামগঞ্জ বার্ড চক্ষু হাসপাতালে অপারেশনের জন্য প্রেরণ করা হয়। 

 

চক্ষু ক্যাম্পেইনের সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনটির স্বেচ্ছাসেবী সদস্য হুসবান আহমদ চৌধুরী, মুস্তাকিম চৌধুরী, তানবির চৌধুরী, ফরিদ গাজি, হুমায়ুন খাঁন, সিতু মিয়া, হাফিজ কামরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আলী চৌধুরী, ইউপি সদস্য মাসুক আলী, মশিউর রহমান রাজা, সাদ্দাম হোসেন, মিজানুর রহমান, সুয়েব আহমদ, রেজাউল আহমদ, ওবায়দুল করিম মাসুম, আবু তালেব, ফখরুল ইসলাম, তোফায়েল আহমদ ও টিপু মিয়া।

 

বিনামূল্যে চক্ষু ক্যাম্পেইনের এমন উদ্যোগ গ্রহণ করায় সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপকারভোগীরা। পাশাপাশি এই কার্যক্রম চলমান রাখার দাবিও জানান তারা। 

 

সহায়তা ইউকে দরগাপাশার স্বেচ্ছাসেবক মোহাম্মদ আলী চৌধুরী বলেন, 'পঞ্চম বারের মত সহায়তা ইউকে দরগাপাশার সহযোগীতায় 'টু ফ্রেন্ড আই ক্যাম্প' এর আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে দুই শতাধিক চক্ষু রোগীকে সেবা প্রদান করা হয়েছে। তাদের বিনামূল্যে প্রয়োজনী ঔষধ ও চশমা প্রদান করা হয়েছে। এছাড়া সেবা নিতে আসা রোগীদের থেকে বাছাই করে ২০ জন চোখের ছানি পড়া রোগীকে সংগঠনের অর্থায়নে সুনামগঞ্জ বার্ড চক্ষু হাসপাতালে অপারেশন করা হবে। এরপর তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। 


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

ফ্রি চক্ষু ক্যাম্প, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, সহায়তা ইউকে দরগাপাশা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ