২০ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / দুর্যোগ

৫ মিনিটে দুই ভূমিকম্পে কাঁপলো সিলেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ ডিসেম্বর, ২০২৫ ১০:৪০ পূর্বাহ্ন


গভীর রাতে মাত্র ৫ মিনিটের ব্যবধানে দুটি মৃদু ভূমিকম্পে কেঁপেছে সিলেট। রাত ২টা ৫০ মিনিট ও ২টা ৫৫ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। 


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সিসমিক অবজারভেটরির তথ্যমতে, রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৫ এবং উৎপত্তিস্থল সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায়।


পাঁচ মিনিট পর উৎপন্ন ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৩ এবং এর উৎপত্তিস্থল ছিল বিয়ানীবাজারের পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়।


সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারি আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসেন সিসমিক সেন্টারের বরাতে এ সকল তথ্য নিশ্চিত করেছেন। 


গভীর রাতে মৃদু ভূমিকম্প অনুভূত হলেও সকাল পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। 


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, ভূমিকম্প, বিয়ানীবাজার, বড়লেখা,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ