তাহিরপুরের পর্যটন স্পট নীলাদ্রিতে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান
রাজনীতি
প্রকাশঃ ৮ ডিসেম্বর, ২০২৫ ১০:১৯ অপরাহ্ন
সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দিয়েছেন দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।
বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলা শাখার আয়োজনে তিন দিনব্যাপী আলিয়া মাঠে অনুষ্ঠিত সিলেট জেলা মাহফিলের আখেরি বয়ান শেষে মুফতি পীর দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং নৈতিকতার ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে আহ্বান জানান। মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন তিনি।
মাহফিল শেষে গত ৭ ডিসেম্বর সোমবার রাতে মুফতি পীর চরমোনাই সিলেটে মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থীদের হাতে দলীয় প্রতীক—হাতপাখা তুলে দেন। এসব প্রার্থী হলেন— সিলেট-১ আসনের এমপি প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, সিলেট-২ আসনের মাওলানা আমির উদ্দিন, সিলেট-৩ আসনের প্রিন্সিপাল মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু, সিলেট-৪ আসনের মুফতি সাঈদ আহমদ, সিলেট-৫ আসনের মুফতি রেজাউল করিম আবরার ও সিলেট-৬ আসনের আজমল হোসেন।
সিলেট, চরমোনাইর পীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখা, সিলেট, জাতীয় নির্বাচন