২৯ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরা ও নৌকা জব্দ

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ২৯ আগস্ট, ২০২৬ ৭:০৮ অপরাহ্ন


সিলেটের গোয়াইনঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৩১ বস্তা ভারতীয় জিরা ও একটি ইঞ্জিনচালিত বারকি নৌকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চার অজ্ঞাতনামা পলাতক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের মামলা করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানা যায়, চার ব্যক্তি নৌকায় করে ভারতীয় অবৈধ জিরা নিয়ে বাংলাবাজার থেকে সিলেটের দিকে যাচ্ছেন।


খবর পেয়ে পুলিশ সরকারি স্পিডবোট নিয়ে তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা নৌকা ও মালামাল ফেলে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যান।


পরে উপস্থিত সাক্ষীদের সামনে নৌকাটি তল্লাশি করে ৯৩০ কেজি (৩১ বস্তা) ভারতীয় জিরা জব্দ করা হয়। এ সময় ২৫ অশ্বক্ষমতার (হর্সপাওয়ার) ইঞ্জিনসহ প্রায় ৪৫ ফুট লম্বা একটি কাঠের বারকি নৌকাও জব্দ করা হয়। জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৩০ হাজার টাকা।


গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে অভিযান অব্যাহত থাকবে। 



শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ভারতীয় জিরা, নৌকা জব্দ, গোয়াইনঘাট পুলিশ, চোরাচালান, বিশেষ ক্ষমতা আইন, সীমান্ত এলাকা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ