সিকৃবিতে এক্স-জেসিডি ফাউন্ডেশনের ইফতার মাহফিল
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ৮ ডিসেম্বর, ২০২৫ ৩:০১ অপরাহ্ন
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জেলা প্রশাসন ল্যাবরেটরি হাই স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. ইলিয়াছ মিয়া। সোমবার (০৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার আস্তমা গ্রামে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে নবনির্মিত বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহাকে সংবর্ধনা দেওয়া হয়। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়।
বিদ্যালয়ের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ইলিয়াছ মিয়া। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিদায়ী ইউএনও সুকান্ত সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত ইউএনও মো. শাহজাহান, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন এবং শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তব্যে জেলা প্রশাসক মো. ইলিয়াছ মিয়া বলেন, এই বিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে ইউএনও সুকান্ত সাহার উদ্যোগ প্রশংসনীয়। দীর্ঘদিন এখানে একটি মানসম্মত বিদ্যালয়ের প্রয়োজন ছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা অব্যাহত থাকবে। বিদ্যালয়ের বাচ্চাদের নিরাপদ খেলার মাঠ নিশ্চিত করতে ১০ দিনের মধ্যে মাটি ভরাটের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে।
তিনি আরও বলেন, এ ধরনের পাঁচটি বিদ্যালয়ে আলাদাভাবে মেধা যাচাই পরীক্ষা আয়োজন করা হবে। এতে শিক্ষার্থীরা পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার প্রস্তুতি আগে থেকেই নিতে পারবে। দ্রুত বিদ্যালয়টি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যোগ্য শিক্ষক নিয়োগ-স্কুল দুর্বল হলে ঠিক করা যায়, কিন্তু শিক্ষক দুর্বল হলে সমস্যা থেকেই যায়। ইউএনও পদাধিকার বলে সভাপতি থাকায় বিদ্যালয় শক্তিশালী অভিভাবকত্ব পাবে।
সুনামগঞ্জ, শান্তিগঞ্জ, জেলা প্রশাসন, ল্যাবরেটরি হাই স্কুল, উদ্বোধন, ইউএনও, সংবর্ধনা