১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

কানাইঘাটে নবনিযুক্ত ইউএনও’র মতবিনিময় সভা

প্রতিনিধি, কানাইঘাট, সিলেট

প্রকাশঃ ৭ ডিসেম্বর, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ন


সিলেটের কানাইঘাট উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহদী হাসান শাকিল রাজনৈতিক দল ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন। রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা সম্মেলন এ মতবিনিময় করেন তিনি।

 

ইউএনও মেহদী হাসান শাকিল বলেন, ইতিহাস-ঐতিহ্যের দিক থেকে কানাইঘাট একটি মর্যাদাপূর্ণ জনপদ। এখানকার দৃশ্য অনেক সুন্দর এবং পর্যটন সম্ভবনাময় একটি এলাকা। কানাইঘাটে লোভাছড়ার মত একটি প্রচীনতম পাথর কোয়ারী রয়েছে।

 

বক্তব্যে কানাইঘাটকে সবদিক থেকে এগিয়ে নিতে ও মানুষজনের প্রত্যাশা পূরণে তার উপর অর্পিত সরকারি দায়িত্ব নিষ্ঠার সাথে পালন ও সভায় উত্থাপিত মতামত বাস্তবায়নের চেষ্টা করার করার অঙ্গীকার করেন ইউএনও। 

 

মেহদী হাসান শাকিল বলেন, সকল দপ্তরে বিধি অনুযায়ী সরকারি সেবা নিশ্চিত করা হবে। কোন ধরনের অনিয়ম-র্দুনীতির প্রশ্রয় দেওয়া হবে না। তার দায়িত্ব পালনে সব ধরনের ভুল বুঝাবুঝির উর্ধ্বে উঠে কানাইঘাটের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস চক্রবর্তী তুষার, কানাইঘাট থানার এসআই জাহাঙ্গীর কবির। রাজনৈতিক ও সূধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা নজির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল হাসান, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি তাওহীদুল ইসলাম,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার মহি উদ্দিন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলার শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার সলিল চন্দ্র দাস, উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা বিলাল আহমদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজন লাল দাস, সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মুহিবুর রহমান, চতুল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলা উদ্দিন বাদল, সাধারণ সম্পাদ কাওসার আহমদ জনি, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আজাদ, সদস্য শাহীন আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মীম সালমান। 


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

কানাইঘাট, মতবিনিময়, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ