২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দল
রাজনীতি
প্রকাশঃ ৭ মে, ২০২৫ ৯:৪১ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন 'বেগম জিয়া নিজ সিদ্ধান্তেই দেশে ফিরেছেন। এটা কোনো রাজকীয় প্রত্যাবর্তন নয়। গণমানুষের নেত্রী গণমানুষের কাছেই ফিরেছেন। তাঁর এই প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করবে।'
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বদেশ আগমন উপলক্ষে মঙ্গলবার (৬ মে) সকালে ঢাকার হযরত শাহ-জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।
বেগম জিয়া আপোসহীন নেত্রী উল্লেখ করে তিনি বলেন, 'খালেদা জিয়ার আগমন রাজনীতিতে নতুন দিক উন্মোচন করবে। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব রাজনৈতিক সকল সংকট নিরসনে ভূমিকা রাখবে।'
এসময় আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে কাইয়ুম চৌধুরী বলেন, 'সাজানো মামলায় তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়েছে। আওয়ামী সরকার ইচ্ছাকৃতভাবে তাঁর চিকিৎসার সুযোগ কেড়ে নিয়েছে। তবুও কোনো শর্তে তিনি বিদেশে থেকে চিকিৎসা নিতে রাজি হননি।'
উল্লেখ্য, চার মাস পর চিকিৎসা শেষে গেল মঙ্গলবার সকাল ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন থেকে ঢাকায় আসেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
খালেদা জিয়া প্রত্যাবর্তন, কাইয়ুম চৌধুরী, বিএনপি সিলেট, রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশ