এতিম শিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজীব
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৭ ডিসেম্বর, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ন
বেকার তরুণ ও যুবপ্রজন্মকে দ্ক্ষ জনশক্তিকে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেট-১ (সিলেট সিটি ও সদর উপজেলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। এ লক্ষ্যেতিনি বিভিন্ন পরিকল্পনাও গ্রহণ করছেন। নির্বাচনে বিজয়ী হলে এসব পরিকল্পনা বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন খন্দকার মুক্তাদির।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে নগরীর লালবাজার ও জেল রোড এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানে গণসংযোগকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, একসময় সিলেটের হাওর-খাল-বিলে প্রচুর মাছ পাওয়া যেতো। কালের পরিবর্তনে সেটি হারিয়ে গেছে। দেশি মাছ তো নেই বললেই চলে।
তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে মাছ এনে সিলেটের চাহিদা পূরণ করা হচ্ছে। এ ক্ষেত্রে সিলেটের বেকার তরুণ ও যুবকদের কাজে লাগানোর অপার সম্ভাবনা রয়েছে। আধুনকি ও নতুন পদ্ধতিতে সিলেটে মাছ চাষ করে স্থানীয় চাহিদা পূরণ করা হবে। এতে করে মাছের চাহিদা পূরণের পাশাপাশি সিলেটের বেকারত্ব দূর হবে।
খন্দকার মুক্তাদির আরও বলেন, সিলেটে প্রতিদিন ১২ লক্ষ ডিমের চাহিদা রয়েছে। কিন্ত স্থানীয়ভাবে মাত্র দুই লাখ ডিম উৎপাদন হয়। প্রতিদিন প্রায় ১০ লাখ ডিম বাহির থেকে আনা হয়। জনগণের রায় নিয়ে সরকারে যাওয়ার সুযোগ পেলে তরুণ-যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে ডিমের এই ঘাটতি স্থানীয়ভাবে পূরণ করা হবে ইনশাআল্লাহ।
এ সময় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সহ-সভাপতি আব্দুল হাকিম, ব্যবসায়ী জিয়াউল হক জিয়াসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নগরীর লালবাজার ও জেল রোড এলাকা ছাড়াও নগরীর বিভিন্ন স্থানে দিনভর তিনি গণসংযোগ করেন। তাঁর সমর্থনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে পৃথকভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাড়ার চায়ের দোকান থেকে গৃহিনীর রান্নাঘর-সবখানে খন্দকার আব্দুল মুক্তাদির ও ধানের শীষ প্রতীকের জোর আলোচনা চলছে বলে জানিয়েছেন তৃণমূলের ভোটাররা।
খন্দকার মুক্তাদির, সিলেট নির্বাচন, বিএনপি, উন্নয়ন পরিকল্পনা