২০ এপ্রিল ২০২৬

অনিয়ম-দুর্নীতি

অক্ষত বাঁধ মেরামতের অভিযোগে দোয়ারায় পাউবোর তদন্ত কমিটি

প্রতিনিধি, দোয়ারাবাজার, সুনামগঞ্জ

প্রকাশঃ ৭ ডিসেম্বর, ২০২৫ ৪:৪১ অপরাহ্ন


অপ্রয়োজনীয় বাঁধকে প্রয়োজনীয় দেখিয়ে কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের অভিযোগ ওঠার পর দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের নাইন্দার হাওরে বোরো ফসল রক্ষার জন্য ডুবন্ত বাঁধ মেরামতের প্রয়োজন আছে কি না-তা যাচাইয়ে দুই সদস্যের কারিগরি তদন্ত কমিটি গঠন করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পাউবো উপ-পরিচালক আব্দুস সোবহানের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন পাউবোর প্রধান প্রকৌশলীর মনিটরিং দপ্তরের নির্বাহী প্রকৌশলী এ.কে.এম. মমিনুল ইসলাম। সদস্য–সচিব করা হয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তর, ডিজাইন সার্কেল–৯ এর উপ-বিভাগীয় প্রকৌশলী এম.এ. ফয়সাল আহসানকে।

আদেশে বলা হয়েছে, কমিটিকে সরেজমিন পরিদর্শনের পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তা ও সুবিধাভোগীদের সঙ্গে আলোচনা করে ডুবন্ত বাঁধ মেরামতের প্রয়োজনীয়তা বিষয়ে সুস্পষ্ট মতামত দিতে হবে। প্রয়োজন থাকলে বাঁধের এলাইনমেন্ট উল্লেখ করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

এর আগে ২৩ নভেম্বর স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকায় “নাইন্দার হাওরে অক্ষত বাঁধকে ক্ষতিগ্রস্ত দেখিয়ে প্রকল্প ব্যয় ২ কোটি টাকা” শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, দোয়ারাবাজারের পাশেই অবস্থিত নাইন্দার হাওরে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ অক্ষত। কোনো অংশ ভাঙা বা ঝুঁকিপূর্ণ না হলেও পাউবো ‘সংস্কারের প্রয়োজন’ দেখিয়ে নতুন করে সার্ভে শুরু করেছে।


শেয়ার করুনঃ

অনিয়ম-দুর্নীতি থেকে আরো পড়ুন

বাঁধ মেরামত, দোয়ারাবাজার, পাউবো, তদন্ত কমিটি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ