জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের ছাতা পেল সাড়ে চার শতাধিক শিক্ষার্থী
দৈনন্দিন
প্রকাশঃ ৬ ডিসেম্বর, ২০২৫ ৯:৫২ অপরাহ্ন
আসন্ন জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দফা দাবি তুলে ধরে সিলেটে বিভাগীয় সমাবেশ করেছে ইসলামী ও সমমনা আট দল। শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলাম, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, বিডিপি ও জাগপার কেন্দ্রীয় নেতারা। যৌথ সঞ্চালনা করেন ইসলামী ও সমমনা ৮ দল সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, এতদিন যারা নির্বাচন চাই বলে জনগণকে পাগল করে তুলেছিল তারা এখন ভিন্নসুরে কথা বলছে। এ লক্ষণ ভালো নয়। তারা হয়ত বুঝতে পেরেছে তারা যে সমস্ত কর্মকাণ্ড করেছে জনগন তাদরকে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত রয়েছে। দফায় দফায় এতো রক্ত, এতো ত্যাগের পর দেশবাসী কি আশা করেছিল। দেশবাসী আশা করেছিল-অতীতের অপকর্মের পরিণতির শিক্ষা নিয়ে রাজনীতিবিদরা নতুন রাজনীতি শুরু করবে।
খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, এই দেশের ইসলামী আন্দোলনের নেতারা রক্ত দিয়েছেন, ফাঁসির কাস্টে উঠেছেন, কিন্তু অন্যায়ের সামনে মাথা নত করেননি। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি বিতাড়িত হওয়ার পরও বিদেশি আধিপত্যবাদী শক্তির বাংলাদেশি কিরণরা আবারও নতুন ফ্যাসিবাদ চাপিয়ে দিতে চাইছে। বাংলার মাটিতে নতুন কোনো ফ্যাসিবাদকে জায়গা দেওয়া হবে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেন, ‘বাংলাদেশে ৫৩ বছর যারা আমাদের জিম্মি করে রেখেছিল তারা নিজেরাই এখন নিরাপদ নয়। তারা নিজেরাই নিজেদেরকে খেয়ে ফেলেছে। আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিয়েছেন। জুলাই অভ্যুত্থান দেশকে সুন্দর করার জন্য সংস্কার হবে। খুনি ও টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে। এরপর লেবেল প্লেয়িং ফিল্ড, নির্বাচনের পরিবেশ তৈরি হবে।
বাংলাদেশ খেলাফত মজলিসে নায়েবে আমির মওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেন, আমাদের দেশে ইসলামী সরকার কখনো গঠন করা হয়নি। এ দেশের সরকার সরকার কোন দুর্নীতিবাজদের দেখতে চায় না, ২০০১ সালে ইসলামী ঐক্যজোট ছিল সরকারের সেখানে একমাত্র জামায়াত ইসলামের নেতৃত্বে থাকা কোন নেতাই দুর্নীতিতে জড়ায় নি। এদেশের মানুষ দুর্নীতিবাজ জালিমদের আর ক্ষমতায় দেখতে চায় না, এদশের মানুষরা ইসলামী সরকার দেখতে চায়।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী বলেন, একটি দল ইসলামী দলের সাথে সব সময় প্রতারণা করে আসছে। তারা শরিয়া আইনে বিশ্বাস করেনা। এদের সাথে ইসলামী দলের কোন সম্পর্ক থাকতে পারবেনা। আগামী ইসলামী ও সমমনা ৮ দলের প্রার্থীদের বিজয়ী করে তাদের শিক্ষা দিতে হবে।
বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টি-বিডিপির সভাপতি এডভোকেট এ.কে.এম আনোয়ারুল হক চান বলেন- দেশের সবগুলো বিভাগীয় সমাবেশের মাধ্যমে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে। জুলাই বিপ্লবের স্বাধীনতার সুফলকে জাতির ঘরে পৌছে দিতে হবে। ইশ্বরদিতে কুকুর ছানা হত্যা নির্মম, এটার নিন্দা আমরাও জানাই। কিন্তু এটাকে নিয়ে মিডিয়ার অতিকথন উদ্দেশ্যপ্রনোদিত। অথচ সীমান্তে ভারতের মানুষ হত্যা নিয়ে মিডিয়া নিরব থাকা ঠিক নয়। আমরা স্বাধীন নিরপেক্ষ মিডিয়া চাই। বাংলাদেশ রুখে দাড়িয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের অর্জন নিয়ে কোন ষড়যন্ত্র চলবেনা। প্রয়োজনে আবার জুলাই বিপ্লবের ডাক দেয়া হবে।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, আজকে বিভাগীয় পর্যায়ে সমাবেশ কর্মসূচী শেষ হয়েছে। নতুন করে জেগে উঠা জালিমরা যদি মনে করে ৮ দলের কর্মসূচী শেষ। তাদেরকে বলে দিতে চাই দেশে নতুন করে আর কোন ফ্যাসিবাদ তৈরী হতে দেয়া যাবেনা। ৮ দলের কর্মসূচী চলছে চলবে। জাতি ১৫ আগস্টে ফ্যাসিস্ট মুজিবের পতন, ৬ আগস্ট স্বৈরাচার এরশাদের পতন ও সর্বশেষ ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতন দেখেছে। আবার যদি কেউ ফ্যাসিস্ট হওয়ার স্বপ্ন দেখেন। তাদের জন্যও সামনে এই পতন অপেক্ষা করছে। বিজয়ের পদ যাত্রা শুরু, মাতৃভূমি অথবা মৃত্যু।
নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মজিদ আতাহারি বলেন, নারায়ে তাকবির হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা। এই চেতনাকে ভুলুন্টিত হতে হবে দেয়া হবেনা। প্রতীকের ভোটে ৮ দলের প্রার্থীকে এবং গণভোটে জুলাই সনদকে বিজয়ী করতে হবে।
সভাপতির বক্তব্যে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ বলেন, ভোট দিলেই দায়িত্ব শেষ হবেনা। ভোট রক্ষা করতে হবে। আমাদের বিশ্বাস দেশের সকল ইসলামী এবং দেশপ্রেমিক দলও আমাদের সাথে যোগ দিবে। আমরা অনেক দল ও জোট দেখেছি। এবার ইসলামকে ক্ষমতায় নিতে জোট করেছি। জুলাই শহীদের আশা আকাঙ্খা পূরণে ৮ দলের যুগপৎ কর্মসূচী অব্যাহত থাকবে।
ইসলামী আট দল, সিলেট সমাবেশ, জুলাই সনদ, পীর সাহেব চরমোনাই, লেভেল প্লেয়িং ফিল্ড