০৮ জুন ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

ফ্যাসিস্টরা পালালেও ফ্যাসিজমের কালো ছায়া এখনও কাটেনি: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ ডিসেম্বর, ২০২৫ ৪:২১ অপরাহ্ন


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্টরা দেশ থেকে পালালেও ফ্যাসিজমের কালো ছায়া এখনো কাটেনি। একদল অপকর্ম করে পালিয়েছে, আরেকদল সেই অপকর্মের দায় কাঁধে তুলে নিয়েছে। কেউ চাঁদাবাজি করে জনগণের ক্ষোভের কারণ হয়েছে, আবার কেউ আরও বেশি শক্তি নিয়ে একই কাজ করছে।


শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশের মানুষ এখনো সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারেননি এ মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, বর্গিরা চলে যাওয়ার পরও দেশের ভেতর যারা সুযোগ পেয়েছে, তারা জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। দেশে দেশে বেগম পাড়া বানিয়েছে, কেউ পালাতে গিয়ে খালে–বিলে লুকিয়েছে, কেউ সিলেটবাসীর কাছে কলাপাতায় ধরা খেয়েছে।

তিনি আরও বলেন, একদল দখলদার হয়ে জনগণের ঘৃণা কুড়িয়েছে, আরেকদল বেপরোয়া দখলদার হিসেবে আবির্ভূত হয়েছে। একসময় বিরোধী রাজনৈতিক নেতাদের, আলেম–ওলামাকে জেল, নির্যাতন, ফাঁসি ও দেশছাড়া করার যে প্রবণতা ছিল, সেটি এখনো থামেনি।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আলিয়া মাদরাসা, ইসলামী ও সমমনা ৮ দল, বিভাগীয় সমাবেশ, জামায়াত আমির, ডা. শফিক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ