০৮ জুন ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

সিলেটে ইসলামী ও সমমনা ৮ দলের প্রচার মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ ডিসেম্বর, ২০২৫ ৭:৩০ অপরাহ্ন


আগামী ৬ ডিসেম্বর সিলেটের সরকারি আলিয়া মাদরাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশকে সামনে রেখে সিলেট শহরে প্রচার মিছিল করেছেন জোটের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ আসর নগরীর বন্দরবাজারের সিটি পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় গিয়ে শেষ হয়।

 

এর আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতারা জানান, ছাত্র–জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর দেশে ফ্যাসিবাদের অবসান হয়েছে। ভবিষ্যতে কাউকেই ফ্যাসিবাদী রাজনীতির সুযোগ দেওয়া হবে না।

 

নেতারা আরও জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের দাবিসহ পাঁচ দফার পক্ষে জনমত গড়ে উঠছে। শনিবারের বিভাগীয় সমাবেশও হবে ‘ইতিহাসের সাক্ষী’।

 

আগামী ৬ ডিসেম্বরের সমাবেশ সফল হলে জনগণের দাবির পক্ষে একটি শক্তিশালী বার্তা দেশব্যাপী ছড়িয়ে যাবে বলে জানান নেতারা। 

 

সমাবেশে সভাপতিত্ব করেন আট দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেন, জনগণের পাঁচ দফা দাবির পক্ষে দেশজুড়ে সমাবেশে মানুষের অংশগ্রহণ প্রমাণ করছে জনগণ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। নির্বাচনের আগে গণভোটের দাবি এখন সময়ের প্রয়োজন।

 

সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, খেলাফত মজলিসের মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, নেজামে ইসলাম পার্টির মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, খেলাফত আন্দোলনের জেলা ও মহানগর সভাপতি মাওলানা নাসির উদ্দিন, জাগপার মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন এবং বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির মহানগর আহ্বায়ক কবির আহমদ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট ৮ দল সমাবেশ, ইসলামী সমমনা জোট সিলেট, আলিয়া মাদরাসা মাঠ সমাবেশ, প্রচার মিছিল সিলেট, গণভোট পাঁচ দফা দাবি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ