২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

যুক্তরাজ্যে খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন সিলেটের ড. এনামুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ ডিসেম্বর, ২০২৫ ৩:৩১ অপরাহ্ন


উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে। তাঁর জন্য এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে। এবার খালেদা জিয়ার সাথে লন্ডনে সফর সঙ্গী হচ্ছেন সিলেটের বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। তাছাড়া মেডিকেল টিমসহ বেগম জিয়ার সফরসঙ্গী হিসেবে থাকবেন আরও ১৩ জন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি বিবৃতি জানানো হয়েছে বেগম খালেদা জিয়ার সাথে থাকবেনম  সৈয়দা শামিলা রহমান (প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী), দীর্ঘদিনের গৃহকর্মী ফাতেমা বেগম ও রুপা সিকদার।

এছাড়া মেডিকেল টিমের মধ্যে রয়েছেন আবু জাফর মোঃ জাহিদ হোসেন, সিলেটের ড. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, মো. শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমদ, মোঃ জাফর ইকবাল ও মোহাম্মদ আল মামুন।

স্পেশাল সিকিউরিটি ফোর্স থেকে সহযাত্রী হিসেবে থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ।

এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো. আব্দুল হাই মল্লিক এবং ব্যক্তিগত সচিব মো. মাসুদের রহমান।

ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ বলেছেন, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোন কিছু চিন্তা করছি না। তাদের সিদ্ধান্তেই বিদেশে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। অনেক অনেক দোয়ায় তিনি ঘুরে দাঁড়াবেন ইনশাআল্লাহ।

এদিকে ঢাকাস্থ কাতার দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর আসাদুর রহমান জানান, বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

বিএনপি, সিলেট, এনামুল হক চৌধুরী, যুক্তরাজ্য

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ