২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিলেটে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ৪ ডিসেম্বর, ২০২৫ ২:৩৫ অপরাহ্ন


বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিলেট মহানগরীর ১১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বাদ আসর নগরীর মধুশহীদ জামে মসজিদে এবং বাদ মাগরিব দক্ষিণ কাজলশাহ জামে মসজিদে এ আয়োজন করা হয়।

দুই মসজিদেই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী। মাহফিলে মসজিদের ইমামরা বেগম জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

মাহফিলে বক্তব্যে মিফতাহ সিদ্দিকী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার রক্ষায় আজীবন লড়ে গেছেন। তাঁর দ্রুত আরোগ্যের জন্য সমগ্র দেশবাসী দোয়া করছে।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির উপদেষ্টা আলাউদ্দীন বাদশা, বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল হান্নান, সকশিস সিলেট বিভাগের আহ্বায়ক লে. মনিরুল ইসলাম মনির, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মো. কবির আহমদ, মহানগর বিএনপির সদস্য মাহবুবুর রহমান মন্তাজ, দক্ষিণ কাজলশাহ আঞ্চলিক কমিটির আহ্বায়ক আফছার হোসেন, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোজাহিদ খান গোলশান, আজমল হোসেন, হানিফ আহমদ চৌধুরী, মহানগর যুবদলের সহসভাপতি মালেক আহমদ, মহানগর বিএনপির সহ জলবায়ু পরিবর্তন সম্পাদক ও ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মো. তাইফ, সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান রাসেল, কিবরিয়া আহমদ, কোষাধ্যক্ষ মোহাইমিন শহীদ রাহী, আনহার মিয়া, আব্দুর রহিম মতছির, কাউছার হোসেন রকি ও ইসরাক আহমদসহ স্থানীয় নেতাকর্মী।

এ ছাড়া যুবদল, ছাত্রদল ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষও দোয়া মাহফিলে অংশ নেন। আয়োজন সফল করতে যাঁরা সহযোগিতা করেছেন তাঁদের প্রতি ১১ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার ভাতালিয়া, লালাদীঘির পাড় ও বিলপার জামে মসজিদেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ৪ ডিসেম্বর বাদ আসর নোয়াপাড়া জামে মসজিদে এবং বাদ এশা কুয়ারপার জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সবার উপস্থিতি কামনা করা হয়েছে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, বিএনপি, খালেদা জিয়া, রাজনীতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ