১৩ মার্চ ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শাবিপ্রবিতে ‘ইউনিভার্সিটি টিচার্স লিংক’ এর যাত্রা শুরু

প্রতিনিধি, শাবিপ্রবি

প্রকাশঃ ৩ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ন


শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ডানপন্থী শিক্ষকদের নিয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংক- শাবিপ্রবি চ্যাপটার আত্মপ্রকাশ করেছে। 


এতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব হিসেবে সিভিল ইন্জিনিয়ারিং এন্ড পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সাইফুল ইসলাম।


২১ সদস্যদের আহ্বায়ক কমিটির অন্যরা হলেন- ড. মো. জাহাঙ্গীর আলম, ড. ওয়াহিদুজ্জামান, মো. আশরাফ হুসাইন, ড. রহমত আলী, ড. মো. নজরুল ইসলাম, ড. মো. আবুল কালাম আজাদ, ড. মোহাম্মদ ওহীদ উল্লাহ, ড. মোহাম্মদ আবুল হাসান, ড. মোহাম্মদ রাজুল করিম, ড. মোহাম্মদ আব্দুল হান্নান প্রধান, মো. আব্দুর রশিদ, ড. মো. মাসুদ সরকার, ড. তাজমন নাহার, ড. মোহাম্মদ শহাদাত হুসাইন চৌধুরী, ড. মো. আসরাফুল জাহান, ড. আমিনা খাতুন, ড. মোহাম্মদ ওমর ফারুক, লেকচারার আজমেরি সুলতানা, লেকচারার সুমাইয়া তাসনিম।


উল্লেখ্য জ্ঞান, আত্মমর্যাদা, বিশ্বাস ও স্বাধীনতা এই চার মূলনীতিকে ধারণ করে ২৬ জুলাই ২০২৪ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ইউনিভার্সিটি টিচার্স লিংক (UTL) এর যাত্রা শুরু হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গঠিত সংগঠন।


এই সংগঠনের অন্যতম উদ্দেশ্য হলো উদ্দেশ্য হলো রাজনৈতিক আনুগত্যের সংস্কৃতি থেকে মুক্ত হয়ে শিক্ষা, গবেষণা, আত্মমর্যাদা, চিন্তার স্বাধীনতা ও জাতীয় দায়িত্ববোধকে এগিয়ে নেওয়া।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, ইউনিভার্সিটি টিচার্স লিংক, যাত্রা শুরু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ