ইউনিভার্সিটি স্টুডেন্টস কাউন্সিল অব বানিয়াচংয়ের আংশিক কমিটি ঘোষণা
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২ ডিসেম্বর, ২০২৫ ৪:১৯ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রথম দিনে ৪৬ জন মনোনয়ন সংগ্রহ করেছে। ছেলেদের তিন আবাসিক হলে ২০ জন ও শিক্ষার্থী ফরম তুললেও ছাত্রী হল থেকে কোনো শিক্ষার্থী মনোনয়ন নেননি।
মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় কেন্দ্রীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম মনোনয়ন পত্র সংগ্রহ করেন শাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। এরপর বিকেল তিনটা পর্যন্ত কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।
কর্তৃপক্ষ জানায়, কেন্দ্রীয় শিক্ষার্থীদের মনোনয়নপত্রের ফি ৩০০ টাকা এবং হল শিক্ষার্থী সংসদের জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মনোনয়ন পত্র সংগ্রহের জন্য ব্যাংকে টাকা জমার স্লিপ, জাতীয় পরিচয় পত্র এবং বিশ্ববিদ্যালয় পরিচয় পত্র লাগবে। নির্বাচন তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
শাকসু নির্বাচন কমিশনের মিডিয়া মুখপাত্র অধ্যাপক ড.নজরুল ইসলাম বলেন, মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। কেন্দ্রীয় সংসদে ২৬ জন এবং হল সংসদের জন্য ২০ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। বিকেল ৩ টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়।
এর আগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শাকসু ও হল সংসদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা অনুযায়ী, নির্বাচনে মোট ভোটার ৯ হাজার ১২৪ জন। ছয়টি আবাসিক হলের অধীন অনাবাসিক শিক্ষার্থীদেরও তালিকাভুক্ত করা হয়েছে। ছাত্রদের শাহপরান হলে ২ হাজার ২২০, বিজয়-২৪ হলে ২ হাজার ১৫৬, সৈয়দ মুজতবা আলী হলে ১ হাজার ৪২২ জন ভোটার আছেন। ছাত্রীদের আয়েশা সিদ্দীকা হলে ১ হাজার ৩৪৪, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে ১ হাজার ৩০৬ এবং ফাতিমা তুজ জাহরা হলে ৬৭৬ ভোটার আছেন।
শাকসু, নিবার্চন, প্রথম দিন, ৪৬ জন, মনোনয়ন সংগ্রহ