১৩ মার্চ ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২ ডিসেম্বর, ২০২৫ ১২:০৩ অপরাহ্ন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন সংগ্রহ শুরু হয়েছে।


মঙ্গলবার (০২ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটায় কেন্দ্রীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম মনোনয়ন পত্র সংগ্রহ করেন শাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।


কর্তৃপক্ষ জানায়, মনোনয়ন পত্র সংগ্রহের জন্য ব্যাংকে টাকা জমার স্লিপ, জাতীয় পরিচয় পত্র এবং বিশ্ববিদ্যালয় পরিচয় পত্র লাগবে।  কেন্দ্রীয় সংসদের জন্য তিনশো টাকা এবং হল সংসদের জন্য লাগছে দুইশো করে টাকা  ব্যাংকে জমা দিতে হবে। বিকেল ৩ টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে। 


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাকসু, নির্বাচন, মনোনয়ন, সংগ্রহ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ