ইউনিভার্সিটি স্টুডেন্টস কাউন্সিল অব বানিয়াচংয়ের আংশিক কমিটি ঘোষণা
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১ ডিসেম্বর, ২০২৫ ৬:০২ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবহন দফতরের কর্মচারী মোহাম্মদ মনসুরের দুই সন্তানকে বাঁচাতে ‘কিন বই উৎসব-২০২৫’ এর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’। ওই দুই শিশু থ্যালাসেমিয়ায় আক্রান্ত।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় বইমেলা উদ্বোধন করেন শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে এ মেলা।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে বই হাতে নিয়ে পড়ার প্রচলন অনেক কমে গেছে। তারা বর্তমানে পাঠ থেকে শুরু করে প্রায় সব কিছুতেই অনলাইন নির্ভর। ইন্টারনেটের সহজলভ্য ই-বুক পড়াকে আরও সহজ করে তুলেছে। তবু শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং আনন্দের। আশা করি, বইমেলা আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পরিসর বাড়াতে সহায়তা করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন।
প্রোভিসি অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, ‘থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য বইমেলার আয়োজন সত্যিই প্রশংসনীয়। এটি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ জাগ্রত করবে।’
সংগঠনটির সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন, শাবিপ্রবির পরিবহন পুলের বাসচালক মনসুর মামার দুই ছেলে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। তাদের চিকিৎসায় সহযোগিতা করতে আমরা বইমেলার আয়োজন করেছি। বই উৎসবের আয়ের প্রাপ্ত লভ্যাংশ মেজর থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছোট্ট আবদুল্লাহ এবং শিশু হাবিবুল্লাহর চিকিৎসায় ব্যয় করা হবে।আমাদের মেলায় দেশের স্বনামধন্য ২১টি প্রকাশনী থেকে বই এসেছে।
শাবিপ্রবি, বই মেলা, কিন, সিলেট