১৩ মার্চ ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

বাংলাদেশ পন্থী সবাইকে এক হতে হবে: শাবিতে সাদিক কায়েম

প্রতিনিধি, শাবিপ্রবি

প্রকাশঃ ২৯ নভেম্বর, ২০২৫ ৬:২৫ অপরাহ্ন


বাংলাদেশপন্থী সকলকে এক হওয়ার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘ছাত্রদল হোক বা ছাত্রশিবির, বাংলাদেশপন্থী সবাইকে এক হতে হবে। এখন যারা আমাদের শত্রু, তাদের মোকাবেলা না করে যদি নতুন বাংলাদেশে আবারো স্পেস দেয়া হয়, তাহলে সামনে আরো বড় ষড়যন্ত্র হবে।’

 

শনিবার (২৯ নভেম্বর) বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘জুলাই স্মৃতি গ্রন্থের মোড়ক’ উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

সাদিক কায়েম বলেন, ‘জুলাইকে নানা উপায়ে ছোট করে দেখানোর চেষ্টা চলছে। বলা হচ্ছে এটা নাকি শুধু একটা আন্দোলন, কিংবা ক্ষমতার পালাবদল। ‘জুলাই কি শুধু আন্দোলন ছিল? শুধু ক্ষমতার পালাবদল? শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য কি দুই হাজার ভাই-বোন জীবন দিয়েছে? আমাদের রুদ্রসেন কি শুধু ক্ষমতার পালাবদলের জন্য জীবন দিয়েছে? আবু সাঈদ, ওয়াসিম, শান্ত; তারা কি শুধু ক্ষমতার পালাবদলের জন্য জীবন দিয়েছে?’ 

 

তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া আমাদের একজন আপোষহীন নেত্রী। তিনি কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ। আমরা উনার জন্য দোয়া করি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সবার কাছে আহ্বান, খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন।’

 

ডাকসু ভিপি বলেন, ‘যারা পঙ্গু হলো, হাত-পা হারালো তাদের বেশিরভাগই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। তাদের পুরো জীবন এখন অনিশ্চয়তায় পড়ে আছে। তাদের আকাঙ্ক্ষাকে ধারন করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।’

 

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন,ডাকসুর পরিবহন বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ,ছাত্রশিবির শাবিপ্রবি শাখা সভাপতি তারেক মনোয়ার, সেক্রেটারি মাসুদ রানা তুহিন, সবেক নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

ডাকসু ভিপি সাদিক কায়েম, ছাত্রদল ছাত্রশিবির ঐক্য, শাবিপ্রবি অনুষ্ঠান সংবাদ, বাংলাদেশপন্থী ঐক্যের আহ্বান, জুলাই স্মৃতি গ্রন্থ মোড়ক উন্মোচন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ