হবিগঞ্জে পৃথক বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু, আহত ৪
দৈনন্দিন
প্রকাশঃ ২৮ নভেম্বর, ২০২৫ ৯:৪১ অপরাহ্ন
বিচার বিলম্বিত হওয়া ন্যায়বিচারের জন্য বড় বাধাএ মন্তব্য করে দেশের বিচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও জনগণের কাছে সহজসাধ্য করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘বিচার বিলম্বিত হলে ন্যায়বিচার ক্ষুন্ন হয়। এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দূর করতে হলে বার ও বেঞ্চের সুসম্পর্ক আরও গভীর করতে হবে।’
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল)–এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক অহিদুর রহমান চৌধুরী অ্যাডভোকেট ও যুগ্ম সম্পাদক রব নেওয়াজ রানা অ্যাডভোকেট।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র আইনজীবী মো. আব্দুর রহমান চৌধুরী অ্যাডভোকেট এবং গীতা পাঠ করেন ড. দিলীপ কুমার দাশ চৌধুরী অ্যাডভোকেট। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সমিতির সহ-সভাপতি জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), মোহাম্মদ মখলিছুর রহমানসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা। পরে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন সভাপতি ও সাধারণ সম্পাদক।
অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া আইনজীবীদের ৫০ জন মেধাবী সন্তানকে বৃত্তি ও সনদ দেওয়া হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়। ব্যক্তিগত উদ্যোগে দুই শিক্ষার্থীকে অতিরিক্ত বৃত্তি প্রদান করেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. শমিউল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী, মহানগর দায়রা জজ মুন্সী আব্দুল মজিদ, বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এ.টি.এম. ফয়েজ উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি কৌঁসুলি শামীম আহমদ সিদ্দিকী, পাবলিক প্রসিকিউটর মো. আশিক উদ্দিন (আশুক) এবং মহানগর পিপি বদরুল আহমদ চৌধুরী অ্যাডভোকেট।
সভাপতির সমাপনী বক্তব্যে অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) অ্যাটর্নি জেনারেলের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাণবন্ত হওয়ার কথা উল্লেখ করে তাঁকে ধন্যবাদ জানান। উপস্থিত সব আইনজীবীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান এবং সহ–সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ রাব্বী হাসান তারেক।
সিলেট, অ্যাটর্নি জেনারেল, মো. আসাদুজ্জামান, আইনজীবী সমিতির