০৮ জুন ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

জকিগঞ্জে সুপারী ব্যবসায়ীদের বন্ধ ঘোষনা, ইউএনওর আশ্বাসে চালু

প্রতিনিধি, জকিগঞ্জ, সিলেট

প্রকাশঃ ২৮ নভেম্বর, ২০২৫ ২:২৪ অপরাহ্ন


জকিগঞ্জের সুপারী বিজিবি ৫২ কতৃর্ক আটকের প্রতিবাদে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে জকিগঞ্জের সুপারী ব্যবসায়ীরা সকল বাজারে ক্রয়বিক্রয় বন্ধ ঘোষনা করে।


তারা উপজেলা জুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছে। পরে জকিগঞ্জের উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমানের আশ্বাসের প্রেক্ষিতে শুক্রবার (২৮ নভেম্বর) থেকে আবারো ক্রয়বিক্রয় শুরু করেছে ব্যবসায়ীরা। সুপারী ব্যবসায়ীরা জকিগঞ্জের ইউএনও বরাবরে একটি স্বারকলিপিও প্রদান করে।


সুপারী ব্যবসায়ীরা জানান, জকিগঞ্জের ঐতিহ্যবাহী সুপারী দেশের বিভিন্ন স্থানে সমাদৃত। জকিগঞ্জ পৌরবাজার, বাবুর বাজার, শরীফগঞ্জ বাজার, কালিগঞ্জ বাজার, মুন্সিবাজার, সোনাসার বাজারসহ বিভিন্ন  হাট হইতে ক্রয় করিয়া সিলেট শহর, ঢাকা, রংপুর, গাইবান্দা, কুড়িগ্রাম, লালমনির হাট, নিলফামারীসহ দেশের বিভিন্ন স্থানে সুপারী সরবরাহ ও বিক্রয় করে থাকেন। 


গত ২৫ নভেম্বর জকিগঞ্জের  সুপাররী  ব্যবসায়ী এখলাছুর রহমান, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জয়নাল ও আব্দুস সালামের চার লাখ উনত্রিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা মূল্যের ৭১ বস্তা সুপারী বাবুর বাজার হইতে ক্রয় করিয়া ট্রাক যোগে সিলেট কাজির বাজারে নেওয়ার সময় পথিমধ্যে চারখাই বাজারে ৫২ বিজিবি সদস্যরা অবৈধভাবে আটক করে। খবর পেয়ে ব্যবসায়ীরা বিজিবি ক্যাম্পে পৌছার আগেই নিলামকার্য সম্পাদন করে ফেলে। 


সুপারী ব্যবসায়ীরা স্বারক লিপিতে উল্লেখ করেন, তাদের বৈধ কাগজপত্র নিয়ে বিজিবি ক্যাম্পে গেলেও তাদের সাথে দুব্যবহার করা হয় বরং অবৈধ ভারতীয় মালামাল চালান করে দিবে বলে হুমকি ধামকি প্রদর্শণ করে বিজিবি সদস্যরা। এক পর্যায়ে বিজিবি সদস্যরা ৪জন ব্যবসায়ীর নিকট হইতে সাদা কাগজে সাক্ষর নিয়ে হুমকি ধামকি দিয়ে ক্যাম্প হইতে তাড়াইয়া দেয়।


জকিগঞ্জের সুপারী বৈধভাবে দেশের বিভিন্ন স্থানে পাঠানোর সময় একইভাবে পুলিশ ও বিজিবি সদস্যরা নানাভাবে হয়রানী করে। তারা এসবের প্রতিকারও চেয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের সুপারী ফেরত পাওয়া বা ক্ষতিপূরণ পদানসহ সুপারী ব্যবসায়ীরা যাতে জকিগঞ্জের সুপারী দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতে হয়রানীর শিকার না হন সেই মর্মে ব্যবস্থা গ্রহণ করার জন্য জানান।


এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান বলেন, ‘জকিগঞ্জের মৌসুমী ফসল সুপারী সারাদেশে সমাদৃত। জকিগঞ্জের বিপুল পরিমান সুপারী দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়ে থাকে। সুপারী ব্যবসায়ীরা যাতে আর কোথাও হয়রানীর শিকার না হয় সে ব্যাপারে সিলেটের জেলা প্রশসকসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট সকল কতৃর্পক্ষকে জানানো হয়েছে।’ 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জকিগঞ্জ, সুপারী ব্যবসায়ী, বন্ধ, ঘোষনা, ইউএনও, আশ্বাস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ