২২ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

সিকৃবি কোষাধ্যক্ষ

প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধিতে ভেটেরিনারিয়ানদের দক্ষ হতে হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ মে, ২০২৫ ৭:০৪ অপরাহ্ন



সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী বলেছেন, গত ১০ বছরে দেশে ডিম, দুধ ও মাংসের উৎপাদন বেড়েছে দ্বিগুণেরও বেশি। প্রাণিসম্পদের এই উন্নয়ন ও অগ্রগতির পেছনে উল্লেখযোগ্য অবদান রেখেছে ভেটেরিনারিয়ানরা। তবে গ্রামীণ অর্থনীতির এ অগ্রযাত্রায় ভেটেরিনারি গ্রাজুয়েটদেরকে আরও দক্ষ হতে হবে, এজন্য পড়াশোনার পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জন করতে হবে।

মঙ্গলবার (৬মে) সকাল ১১টায় সিকৃবির ভেটেরিনারি, অ্যানিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে অনুষদের ২৫তম ব্যাচের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, পোলট্রি খাত এখন দেশের দ্বিতীয় বৃহত্তম শিল্প, ডেইরি ইন্ডাস্ট্রিও প্রতিষ্ঠিত শিল্প। এসবকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে গ্রামীণ অর্থনীতি। দেশের মোট প্রাণিজ আমিষের ৭৬ শতাংশ আসে এসব ডিম, দুধ ও মাংস থেকে। উৎপাদন বৃদ্ধি ও সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন আমাদের ভেটেরিনারিয়ানরা। 

অনুষ্ঠানে ইন্টার্নশিপ বাস্তবায়ন কমিটির কো-অর্ডিনেটর এবং সার্জারি ও থেরিওজেনোলজি  বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেনের সভাপতিত্বে এবং ইন্টার্নশিপ বাস্তবায়ন কমিটির সদস্য  ও ফিজিওলজি বিভাগের সহযোগী প্রফেসর ডা. সাইফুল ইসলামের সঞ্চালনায় ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের  ডিন প্রফেসর  ড. মো. ছিদ্দিকুল ইসলাম ও সিলেট জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. রনজিত কুমার আচার এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের জিএম জয়ন্ত দত্ত গুপ্তা ।  

এসময় ডিভিএম ২৫ তম ব্যাচের ৮৩ জন শিক্ষার্থী সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের বিভাগীয় চেয়ারম্যান ও সিনিয়র শিক্ষকবৃন্দ, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, ডিভিএম ২৫তম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছর ডিভিএম ২৫ তম ব্যাচের ৮৩ জন শিক্ষার্থী ৮ টি গ্রুপে দেশের বিভিন্ন প্লেসমেন্টে ইন্টার্নশিপ সম্পন্ন করে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ডিভিএম ২৫তম ব্যাচ, ইন্টার্নশিপ সমাপনী, ভেটেরিনারিয়ান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ