২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৬ নভেম্বর, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ন


দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কৃত সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।


কোহিনুর আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে তার প্রাথমিক সদস্যপদও পুনর্বহাল করা হয়েছে।


এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের আদেশ প্রত্যাহার করা হলো। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।


চিঠিতে আরও বলা হয়, এখন থেকে দলীয় নীতি–নির্দেশনা ও শৃঙ্খলা মেনে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন বলে বিএনপি আশা করছে।


এই সিদ্ধান্তের অনুলিপি পাঠানো হয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দীন আহমেদ মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী এবং সিলেট জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

দক্ষিণ সুরমা, উপজেলা, বিএনপি, নেতা, বহিষ্কারাদেশ, প্রত্যাহার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ