শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান শাবিপ্রবির নতুন উপাচার্যের
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২২ নভেম্বর, ২০২৫ ৬:১১ অপরাহ্ন
বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা কাব হলিডে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরের প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় শনিবার শহরের বুলচান্দ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
জেলা কাব লিডার রাছমিন বেগম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুলচান্দ উচ্চ বিদ্যালয় ও ম্যানেজমেন্টের প্রভাষক রজত কান্তি রায় এবং জেলা স্কাউটস কমিশনার কাননবন্ধু রায়।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্কাউটস সম্পাদক শেখ নজরুল ইসলাম, জেলা সহকারী কমিশনার সিন্ধু ভূষণ তালুকদার, জেলা কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার, সদর উপজেলা কমিশনার নাসরিন খানম, সদর উপজেলা সম্পাদক মো. বুরহান উদ্দিন, তাহিরপুর উপজেলা কমিশনার নারায়ন চক্রবর্তী, জামালগঞ্জ উপজেলা কমিশনার নিশেন্ধু গোস্বামী ও দিরাই উপজেলা কমিশনার সুধাসিন্ধু দাশ।
জেলা কাব হলিডেতে জেলার ২৮টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৭ জন করে শিক্ষার্থী অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস জেলা শাখার সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াকে সম্মাননা প্রদান করা হয়।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, স্কাউটরা কখনোই দেশের জন্য বোঝা নয়। শিশুকাল থেকেই স্কাউটিং একজন মানুষের মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা, সততা ও মানবসেবার মানসিকতা গড়ে তোলে।
সুনামগঞ্জ, ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, কাব হলিডে