হবিগঞ্জে পৃথক বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু, আহত ৪
দৈনন্দিন
প্রকাশঃ ২২ নভেম্বর, ২০২৫ ১২:৪১ অপরাহ্ন
সিলেটের রিকাবিবাজারের কবি নজরুল অডিটোরিয়ামে আগামীকাল (রোববার) অনুষ্ঠিত হতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯১তম গণশুনানি। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানে আয়োজিত এই গণশুনানির আয়োজন করেছে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়।
গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং দুদকের সচিব মোহাম্মদ খালেদ রহীম।
গণশুনানিতে সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানি বা সেবাবঞ্চনার শিকার সাধারণ মানুষ তাঁদের অভিযোগ জেলা পর্যায়ের সব সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে সরাসরি কমিশনের সামনে তুলে ধরবেন। অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবেন দুদক কর্মকর্তারা।
দুদক সূত্র জানায়, সরকারি সেবার মান বৃদ্ধি, সেবাগ্রহীতাদের হয়রানি কমানো, সরকারি প্রতিষ্ঠানে সততা-জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দুর্নীতি প্রতিরোধই এই গণশুনানির মূল উদ্দেশ্য।
গণশুনানিকে কেন্দ্র করে জেলায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার-লিফলেট বিতরণ, অভিযোগ সংগ্রহ বুথ স্থাপন, অভিযোগ বাক্স বসানোসহ ব্যাপক প্রচার চালানো হয়েছে। এতে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।
সিলেট, দুদক, দুর্নীতি দমন কমিশন