২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

শাল্লায় বিএনপির তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ২১ নভেম্বর, ২০২৫ ৩:৩৯ অপরাহ্ন


সুনামগঞ্জের শাল্লায় বিএনপির তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি। 
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে এই আদেশটি দেওয়া হয়েছে।



তারা হলেন- শাল্লা উপজেলা বিএনপির সাবেক সভাপতি গনেন্দ চন্দ্র সরকার, সাবেক সদস্য সাইফুর রহমান ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল মজিদ। 



এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় তাদেরকে দল থেকে বহিষ্কার করেছিল কেন্দ্রীয় বিএনপি।


তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপির তৃণমূল নেতৃবৃন্দের মধ্যে একটি আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্রীয় বিএনপিকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছেন স্থানীয় নেতাকর্মীরা।



বিএনপির এই তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দিত হয়ে শাল্লা উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. একরামুল হোসেন বলেন, ‘শাল্লা উপজেলার গরীব-দুঃখী, মেহনতি মানুষের আস্থা ও তৃনমূল বিএনপির একমাত্র ভরসাস্তল গণেন্দ চন্দ্র সরকার। সাইফুর রহমান ও আবদুল মজিদও দলের নিবেদিত প্রাণ।’



বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় বিএনপির কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

শাল্লা, বিএনপি, তিন নেতা, বহিষ্কারাদেশ, প্রত্যাহার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ