০৫ মে ২০২৬

দৈনন্দিন

ভূমিকম্পে কাঁপলো সিলেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২১ নভেম্বর, ২০২৫ ১০:৪৬ পূর্বাহ্ন


সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের সময় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। 


ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল ঢাকা থেকে ২৩ কিলোমিটার দূরে নরসিংদী জেলার মাধবদী এলাকায়। 


সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। 


এদিকে, ভূমিকম্পের কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বাসা-বাড়ির মধ্যে ছুটোছুটি শুরু করেন। তবে সিলেটের কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ভূমিকম্প, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ