২৬ মে ২০২৬

রাজনীতি

নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে : কয়ছর এম আহমেদ

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ২০ নভেম্বর, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ন


সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন, 'দীর্ঘ প্রতিক্ষার পর আমাদের সামনে এখন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপনীত হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে এ নির্বাচন। এই নির্বাচনকে  বানচাল করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। বাংলাদেশ ও বিএনপির বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রও চলমান রয়েছে৷ আমাদের সবাইকে সতর্কতার সাথে পথ চলতে হবে৷ ষড়যন্ত্রকারীদের  চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।'

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা নতুন বাজারে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, 'একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য এদেশের মানুষ দীর্ঘদিন সংগ্রাম করেছে। হাজার হাজার মানুষ শহিদ হয়েছেন। লক্ষাধিক মানুষ কারাবরণ করেছেন। ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে গণতন্ত্রের আংশিক বিজয় হয়েছে। নির্বাচনের মাধ্যমে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হলে গণতন্ত্রের পুরোপুরি বিজয় হবে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে তারা স্বাধীনতার বিরোধীতা করেছিলো।'

মদনমোহন কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শিহাব খানের পরিচালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক স্বপন ও সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। 


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ-৩, শান্তিগঞ্জ, পশ্চিম বীরগাঁও, বিএনপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ