২৬ মে ২০২৬

রাজনীতি

তাহিরপুরে বিএনপির নেতা আবুল কাসেমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২০ নভেম্বর, ২০২৫ ৮:২৬ অপরাহ্ন


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাসেম এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় দপ্তরের এক চিঠিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। বিএনপির এই নেতা ২০২৪ সালের মে মাসে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় তাঁকে বহিষ্কার করা হয়েছিল।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠিতে উল্লেখ করা হয়, আবুল কাসেমকে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি'র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তী সময় তাঁর আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে তাঁর ভূমিকা রাখার প্রত্যাশা করছে বিএনপি।

যোগাযোগ করা হলে বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাসেম চিটি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে আজকেই (২০ নভেম্বর) চিঠি হাতে পেয়েছি। এ অঞ্চলে দলকে আরো শক্তিশালী ও গতিশীল করতে নতুন উদ্যমে কাজ শুরু করব।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, তাহিরপুর, বিএনপি, বহিষ্কারাদেশ, প্রত্যাহার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ