তাহিরপুরে হত্যা মামলায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ২০ নভেম্বর, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শিক্ষিকা বন্যা রানী দাশকে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে তার স্বামী সহকারী শিক্ষক দ্বিপক দাশকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৯ নভেম্বর) জগন্নাথপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে গেলে বিচারক তাকে দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠানোর আদেশ দেন। দ্বিপক দাশ কচুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মামলার সূত্রে জানা যায়, ২০২৫ সালে বন্যা রানী দাশ জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং–৮/২০২৫) দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, স্বামী দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন।
বাদীপক্ষের আইনজীবী অসিত দাশ বলেন, আজ আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এটি ন্যায়বিচারের সঠিক প্রতিফলন।
রসুলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বন্যা রানী দাশ বলেন, আমি সঠিক বিচার পেয়েছি। আমার ওপর বহু নির্যাতন করা হয়েছে। আমার সন্তান নষ্ট হয়েছে। আদালত আমাকে ন্যায়বিচার দিয়েছেন।
সুনামগঞ্জ, জগন্নাথপুর, কারাগার, যৌতুক