২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দল
রাজনীতি
প্রকাশঃ ৫ মে, ২০২৫ ১০:০১ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং দলটির অনুমোদিত ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের বাইরে কোনো সংগঠনকে দল স্বীকৃতি দেয়নি জানিয়ে নেতাকর্মীদের সতর্ক করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
সোমবার (৫ মে) সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বিএনপি' কিংবা 'জাতীয়তাবাদী' নাম ব্যবহার করে যেকোনো ভূঁইফোড়, অবৈধ বা স্বঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে দলের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিএনপির অনুমোদিত অঙ্গ সংগঠনগুলো হলো: জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, যুবদল, মহিলা দল, জাসাস, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, ওলামা দল ও মৎস্যজীবী দল। পাশাপাশি সহযোগী সংগঠন হিসেবে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী শ্রমিক দল। এর বাইরে কোনো সংগঠনকে দল অনুমোদন দেয়নি বলেও স্পষ্ট করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম অথবা 'জাতীয়তাবাদী' শব্দ ব্যবহার করে কেউ যদি নতুন কোনো সংগঠনের ব্যানারে কার্যক্রম চালানোর চেষ্টা করেন কিংবা নেতাকর্মীদের সম্পৃক্ত করেন, তবে তা দলের গঠনতন্ত্র, আদর্শ ও শৃঙ্খলার লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
বিএনপি অভিযোগ করে জানায়, সম্প্রতি সিলেটের বিভিন্ন মার্কেট, সড়ক এবং জনসমাগমস্থলে কিছু ব্যক্তি দলের নাম ভাঙিয়ে বেআইনিভাবে অবস্থান গ্রহণ করছেন এবং জনদুর্ভোগ সৃষ্টি করছেন, যা দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে।
এই প্রেক্ষিতে সবাইকে এমন বেআইনি ও বিশৃঙ্খল কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দলটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে কেউ যদি অবৈধ সংগঠনের ব্যানারে কর্মসূচি পালন বা অংশগ্রহণ করেন কিংবা জনদুর্ভোগ সৃষ্টিতে জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সবশেষে দলের সব স্তরের নেতাকর্মীদের গঠনতন্ত্র, শৃঙ্খলা ও অনুমোদিত কাঠামোর আওতায় থেকেই দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
সিলেট বিএনপি, বিএনপি বিজ্ঞপ্তি, অনুমোদিত অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী দল