বানিয়াচংয়ে জমিয়ত নেতার পিতার মৃত্যুতে এমপি’র শোক
দৈনন্দিন
প্রকাশঃ ৫ মে, ২০২৫ ৯:৫২ অপরাহ্ন
বকেয়া রেশন ও বেতন পরিশোধসহ চা শ্রমিকদের নিয়ে সৃষ্ট নানা সমস্যা সমাধানে আগামী বুধবার (৭ মে) সিলেটে আসছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়্যারম্যান মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন। সোমবার সন্ধ্যায় সিলেট ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়্যাৎ।
ইউএনও বলেন, সিলেট থেকে চা শ্রমিকদের পক্ষ থেকে চিঠি যাওয়াও আগামী ৭ মে টি বোর্ডের চেয়্যারমান সিলেটে আসছেন। চা শ্রমিকদের সাথে বসবেন এবং উনাদের থেকে কথাগুলো শুনবেন। উনি আসলে মূলত বিস্তারিত জানা যাবে।
এর আগে, বকেয়া রেশন ও বেতন পরিশোধ, বুরজান চা বাগান মালিকের লিজ বাতিসহ ১১দফা দাবিতে গতকাল রোববার (৪ মে) আম্বরখানা-এয়ারপোর্ট সড়ক অবরোধ করেন সিলেটে বুরজান, ছড়াগাং, কালাগুল বাগানের চা শ্রমিকেরা। প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠিয়ে রাস্তা ছাড়লেও আগামী ৩দিনের মধ্যে সকল দাবি মানতে সময়সীমা বেঁধে দেন চা শ্রমিকেরা।
এদিকে, চা শ্রমিকদের সাথে আলাপ করে দাবিগুলো বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এদিকে চা শ্রমিকদের সাথে কথা বলতে আগামী ৭ মে (বুধবার) সিলেটে আসছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়্যারম্যান মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন।
দাবি পূরণে আশ্বাসের পর অবরোধ তুলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়্যাৎ এর আমন্ত্রণে আলোচনায় বসেন চা শ্রমিকরা। এসময় চা শ্রমিকদের দাবিগুলো লিখিত আকারে জেলা প্রশাসক কার্যালয়ে পাঠান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পরবর্তীতে জেলা প্রশাসক বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট জায়গাগুলোতে চা শ্রমিকদের দাবিগুলো পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন ইউএনও খোশনূর রুবাইয়্যাৎ। এমনকি বিভিন্ন জায়গাতে এ বিষয়ে জেলা প্রশাসক কথাবার্তা বলেছেন বলেও জানান তিনি।
চা শ্রমিকদের থেকে সকল দাবিগুলো শোনার পর সোমবার (৫ মে) থেকে আগামী তিনদিনের মধ্যে চা শ্রমিকদের সকল দাবিগুলো মেনে নেওয়ার বিষয়ে প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হয়েছে বলে সিলেট ভয়েসেকে নিশ্চিত করেছেন চা শ্রমিক নেতা সোহাগ ছত্রী।
তিনি বলেন, সিলেট সদর উপজেলা ইউএনও আমাদেরকে জানিয়েছেন আমাদের দাবিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবেন। দাবিগুলো নিয়ে চিঠি পাঠিয়েছেন তিনি। উনি (ইউএনও) আশ্বস্ত করেছেন।
এ বিষয়ে চা শ্রমিক নেতা সোহাগ ছত্রী বলেন, আমরা তিন দিনের সময় বেধে দিয়েছি। তিনদিনের মধ্যে আমাদের দাবি না মানা হলে আগামী বৃহস্পতিবার (৮মে) আবার আমরা রাস্তা অবরোধ করবো। এমনকি এসময় দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তিনি।
অবিলম্বে বকেয়া মজুরী পরিশোধ করতে হবে; অবিলম্বে বকেয়া রেশন পরিশোধ করতে হবে; সরদার চা শ্রমিকদের বকেয়া মাসিক বেতন পরিশোধ করতে হবে; ৮ মাসের অধিক সময় যাবৎ চা শ্রমিকদের কর্তনকৃত প্রডিডেন্ট ফান্ড (পিএফ) এবং টাকা অভিলম্বে জমা প্রদান করতে হবে; অভিলম্বে চা শ্রমিকদের চিকিৎসা চালুকরন ও ঔষধ সরবরাহ করতে হবে; অভিলম্বে চা শ্রমিকদের বসত-বাড়ি নির্মাণ, টিন, কাঠ, দরজা-জানালা প্রদান করতে হবে; অভিলম্বে চা শ্রমিকদের বকেয়া বোনাস পরিশোধ করতে হবে; চা শ্রমিকদের বিশুদ্ধ খাবার পানি ও স্যানিটেশন প্রদান করতে হবে; চা শ্রমিকদের প্রডিডেন্ট ফান্ডের টাকা আত্নসাৎ করা বন্ধ করতে হবে; অভিলম্বে চা বাগানের সম্পদ গাছ বিক্রি ও কাটা বন্ধ করতে হবে; অবিলম্বে বেকার চা শ্রমিক ও চা শ্রমিকের শিক্ষিত সন্তানদের চা কর্মচারী ও চা শ্রমিক পদে নিয়োগ প্রদান করতে হবে ও অন্যায়ভাবে জোরপূর্বক চাকুরিচ্যুত্ত চা শ্রমিকদের অবিলম্বে চাকুরিতে বহাল করতে হবে।
চা শ্রমিক, ১১ দফা চা শ্রমিক দাবি, সিলেট শ্রমিক সড়ক অবরোধ, সিলেট চা বাগান সমস্যা, বাংলাদেশ চা বোর্ড চেয়ারম্যান