১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

৩ দফা দাবিতে এমসি কলেজে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১৭ নভেম্বর, ২০২৫ ৭:১৫ অপরাহ্ন


সিলেটের এমসি কলেজে তিন দফা দাবিতে ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি পালন করেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি–বঞ্চিত প্রভাষকেরা। রোববার শুরু হওয়া এই কর্মসূচি সোমবারও কলেজের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত হয়। আগামীকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কার্যালয়ের সামনেও একই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন প্রভাষকেরা।

এসময় প্রভাষকেরা তিনটি দাবি জানান, দ্রুত প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে, ২০০ বিধির আওতায় কলেজগুলোর জাতীয়করণের তারিখ থেকে ক্যাডারভুক্তির ‘অবৈধ প্রজ্ঞাপন’ বাতিল করতে হবে ও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দ্রুত চলমান মামলাগুলোর নিষ্পত্তি করতে হবে।

তাঁদের অভিযোগ, দীর্ঘ ১২ বছর ধরে নিয়মিত পদোন্নতি বঞ্চিত হচ্ছেন সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্যরা, যা অন্যায় ও অগ্রহণযোগ্য। দাবি পূরণ না হওয়া পর্যন্ত নো প্রমোশন, নো ওয়ার্ক চলবে।

এদিকে এমসি কলেজ ইউনিটের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারও এই কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেছে। কলেজ ইউনিটের সভাপতি ও উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আবুল কালাম আজাদ এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক সাগর বিশ্বাস এক বিবৃতিতে বলেন, যোগ্য প্রভাষকদের দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত করা হচ্ছে, যা অমানবিক। তাঁদের দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান তারা।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সিলেট, এমসি কলেজ, শিক্ষা ক্যাডার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ