শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান শাবিপ্রবির নতুন উপাচার্যের
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৭ নভেম্বর, ২০২৫ ৫:১৫ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরুখ আহমেদের সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র ও সমঝোতা কপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক প্রতিনিধি, এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ছাত্রীর অভিভাবক, শিক্ষকের প্রতিনিধি।
তারা জানান- সমঝোতার মাধ্যমে বিষয়টি ইতোমধ্যে মীমাংসিত হয়েছে। মানবিক ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে প্রধান শিক্ষককে পুনর্বহাল করা এখন সময়ের দাবি।
জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আবেদনটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি আইনি প্রক্রিয়াধিন রয়েছে। আমার কিছু করার নেই। আপনারা আবেদন দিয়ে যেতে পারেন। শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়টি দেখবে।’
উল্লেখ্য, গত ৯ নভেম্বর ক্লাস চলাকালীন সময়ে ৭ম শ্রেণির ছাত্রী সাইদা বেগমকে ডাস্টার দিয়ে মাথায় আঘাত করেন। এই ঘটনার প্রেক্ষিতে প্রধান শিক্ষক মো. ফরুখ আহমেদকে ১৩ নভেম্বর জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকতউল্লাহ ঐ শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেন।
পরে ঐদিন রাতে শিক্ষক, ছাত্রীর পরিবার, স্থানীয় বিশিষ্টজন ও উপস্থিতিতে ঘটনাটি মানবিকভাবে সমাধান করা হয়। সেখানে শিক্ষক ফরুক আহমেদ তার ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন এবং ছাত্রীর পরিবার তাকে ক্ষমা করে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়েছে বলে সাংবাদিকদের জানান।
জগন্নাথপুর, শিক্ষক, সাময়িক, স্থগিতাদেশ, প্রত্যাহার, দাবি