১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে খন্দকার মুক্তাদিরের মতবিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১৬ নভেম্বর, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ন


সিলেট-১ (নগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি সরকার গঠন করলে পরিকল্পিত ও আধুনিক সিলেট গড়তে কাজ করবে। সিলেটের ভোটারদের কাছে দলের প্রতিশ্রুতি গুলো আমাদের পৌঁছে দিতে হবে। আধুনিক ও সুপরিকল্পিত সিলেট গড়ার প্রত্যয় নিয়ে কাজ করবে বিএনপি।


 তিনি বলেন, সুদূরপ্রসারী মহাপরিকল্পনা তৈরি সিলেটের উন্নয়নে কাজ করবো আমরা। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য দক্ষ নগর ও আঞ্চলিক পরিকল্পনাবিদদের যুক্ত করে কাজ করবে।


 রোববার (১৬ নভেম্বর) বৃত্তি পরীক্ষা পরিদর্শন, কান্দিগাঁও ইউনিয়নের অনন্তপুর, পাইকারগাঁও, জাঙ্গাইল ও ঘোপালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পৃথক সভা এবং নগরীর ৩নং ওয়ার্ডে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


 ৩নং ওয়ার্ডে নিরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে ও রাজিব কুমার দের পরিচালনায় সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, কৃষ্ণপদ সূত্রধর, বিজয় কৃষ্ণ চন্দ, রিপন চক্রবর্তী, অরুন চন্দ্র পাল,  অশোক রায়, বিপ্রদাস ভট্টাচার্য, রিশিকেষ চৌধুরী, অজিত চক্রবর্তী,  সাজন রায় সাজু, সুুমন চৌধুরী, অশিত বৈশ্য, সৈকত দে, রোহান দাস, রুবি পুরকায়স্থ, ইলা বর্মণ, সন্ধালক্ষী দে, মালতি দে।


 এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, আমির হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামান নুরুল হুদা, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, মুফতি রায়হান উদ্দিন মুন্না, ব্যবসায়ী আজিজুর রহমান প্রমুখ। 


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সিলেট-১ আসন, খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি নির্বাচন প্রচারণা, সিলেট উন্নয়ন পরিকল্পনা, মতবিনিময় সভা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ