০২ মে ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

‎এইচএসসি-২০২৫

‎সিলেটে নতুন করে পাস ৩১ জন, জিপিএ-৫ পেয়েছেন সাতজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৬ নভেম্বর, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ন


‎সিলেট শিক্ষা বোর্ডের চলতি বছরের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৭ জন শিক্ষার্থী। একইসঙ্গে উত্তীর্ণ হয়েছেন আরও ৩১ জন। এছাড়াও গ্রেড পরিবর্তন হয়েছে ১২৫ জন শিক্ষার্থীর।

‎রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় সিলেট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। ‎সিলেট শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার শরীফ আহমেদ সিলেট ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

‎সিলেট ভয়েসকে তিনি বলেন, এ বছর ১৬০১৫ জন শিক্ষার্থী পুননীরিক্ষণের জন্য আবেদন করেছিলেন। তাদের মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৭ জন শিক্ষার্থী। একই সঙ্গে উত্তীর্ণ হয়েছেন আরও ৩১ জন।

‎তিনি আরও বলেন, ১৪১ জন শিক্ষার্থীর গ্রেড পয়েন্ট পরিবর্তন হয়েছে। একজন শিক্ষার্থী জিপিএ-৫ থেকে জিপিএ ৫ পেয়েছেন এবং ফেল থেকে ফেল রয়েছেন আরও ১৫ জন শিক্ষার্থী। 


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

এইচএসসি পরীক্ষা, সিলেট শিক্ষাবোর্ড, সিলেট, পুনর্নিরীক্ষণ, ফল প্রকাশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ